জাতীয় বিশবিদ্যালয়ের প্ৰশ্নবলী ও উত্তর

বিষয়: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

[অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা -২০১১]

১) কম্পিউটার কি?

উত্তর:- কম্পিউটার হল এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে তড়িৎ গতিতে বহুমুখী কাজ সম্পন্ন করতে পারে এবং ফলাফল স্মৃতিতে সংরক্ষণ করে রাখতে পারে।


২) মৌলিক গেইট কয়টি ও কি কি?
উত্তর:- মৌলিক গেইট তিনটি। যথা: ক) অর গেইট, খ) অ্যান্ড গেইট ও গ) নট গেইট ।


৩) বাইনারি সংখ্যার ভিত্তি ২ কেন?
উত্তর:- বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুটি অংক ব্যবহৃত হয় তাই বাইনারি সংখ্যার ভিত্তি 2 ।

৪) ALU -এর কাজ কি?
উত্তর:- Arithmetic Logic Unit বা ALU এর কাজগুলো নিম্নরূপ:
  • গাণিতিক কাজ
  • যুক্তি মূলক কাজ
  • তথ্য পরিচালনা
৫) OCR ও OMR কি?
উত্তর:- Optical Mark Reader বা OMR এবং  Optical Character Reader বা OCR হলো কাগজ থেকে ডিজিটালভাবে তথ্য সংগ্রহের দুটি পদ্ধতি। OMR কলির দাগ বুঝতে পারে আর OCR বর্ণ, সংখ্যা বুঝতে ইত্যাদি পারে।


৬) ফ্লো-চার্ট কি?
উত্তর:- কোন প্রোগ্রাম রচনার জন্য পর্যায়ক্রমিকভাবে লিখিত অ্যালগরিদমকে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে। ফ্লোচার্ট এর অর্থ হল প্রবাহ চিত্র।


৭) কম্পিউটার প্রজন্ম কি?
উত্তর:- কম্পিউটারের বিবর্তনের ইতিহাসকে কয়েকটি ধাপে ভাগ করা যায়। এক একটি ধাপকে কম্পিউটারের জেনারেশন বা প্রজন্ম বলে।


৮) কয়েকটি Word Processing Software- এর নাম লিখ ।
উত্তর:- কয়টি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এর নাম হলো:-
  • Google Docs 
  • Microsoft Word
  • Latext
  • Mac Write
  • Word Perfect

৯) ইনফর্মেশন ও ডেটার মধ্যে পার্থক্য কি?
উত্তর: উপাত্ত (Data) হলো তথ্যের (Information) ক্ষুদ্রতম একক। অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র উপাত্তের সুবিন্যাস্ত সমাবেশ হলো তথ্য।


১০) কন্ট্রোল ইউনিট কি?
উত্তর:- কন্ট্রোল ইউনিট বা CU হলো সিপিইউ এর প্রধান তিনটি অংশের একটি । যা কম্পিউটারের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে।


১১) Virus কি?
উত্তর:- ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে।


১২) AI কি?
উত্তর:- মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে Artificial Intelligence (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। 


১৩) VLSI কি?
উত্তর:- VLSI এর পূর্ণরূপ Very Large Scale Integration.এটি একটি পদ্ধতি যার মাধ্যমে হাজার হাজার Transistor কে একটি একক Chip এ রুপান্তরিত করে ইন্টেগ্রেটেড সার্কিট (IC) তৈরি করা হয়।


১৪)  সুডো কোড কি?
উত্তর:- প্রোগ্রামের ধরণ ও কার্যাবলি তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডো কোড বলে। প্রোগ্রাম রচনার পূর্বে প্রোগ্রামের খসড়া তৈরিতে এটি ব্যবহৃত হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মজার গণিত পোস্ট-১